1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

ঘোড়াদিয়া এলাকাবাসীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ঘোড়াদিয়া এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫), বিকাল ৪টায় সঙ্গীতা তিতাস কোয়ার্টার প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জনাব মেহেদী হাসান তুহিন।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি জনাব তাজুল ইসলাম। বিশেষ দোয়া পরিচালনা করেন ঘোড়াদিয়া মোল্লাহ বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক।

এসময় আরও উপস্থিত ছিলেন—চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন মোল্লা, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসলাম মোল্লা, এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তার সুস্থতার জন্য প্রতিটি ত্যাগী নেতাকর্মী এবং জনগণ আন্তরিকভাবে দোয়া করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.