1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে 

reporter ফয়সাল
calendar প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ

মাদকের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে যে মাদক সেবন করে এবং মাদক সেবনে উৎসাহ দেয়, সে কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না।মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকে। শৈশব থেকে সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। সন্তানের ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিতে হবে। অহেতুক সন্তানদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবেন না।’
মাদক সেবন ও মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের তরুণ সদস্যদের আচরণ পর্যবেক্ষণে রাখতে হবে। বন্ধুদের সম্পর্কেও খোঁজ-খবর রাখতে হবে। সন্তানের সামনে বা ছোট শিশুর সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।

যদি কেউ মাদকে আসক্ত হয়ে পড়ে, তাকে হেয় করা যাবে না; বরং মাদকের কুফল সম্পর্কে তাকে অবগত করতে হবে। জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পরামর্শ দিতে হবে। সৃজনশীল নানা কাজের সঙ্গে যুক্ত করতে হবে।

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই বিষয়ে জোড় দিতে হবে।খেলাধুলার মাধ্যমে যুবসমাজের পরিবর্তন করতে চাই। যুবসমাজ যাতে কোনভাবেই মাদক ইভটিজিং অনৈতিক বা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে না পরে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুবসমাজ যেন সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয় সেজন্য তাদেরকে উৎসাহিত করছি। যারা মাদকের সাথে জড়িয়ে পড়েছে তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই প্রত্যাশায় আমরা খেলাধুলার আয়োজন করছি। আমরা আগামীর বাংলাদেশে সুন্দর সুশীল যুবসমাজ দেখতে চাই।যুবসমাজের সাথে আমি আছি সবসময়, সবাই যেন খেলাধুলায় অংশগ্রহণ করতে সেই চেস্টা অব্যাহত রাখবো। সমাজে যাতে কোনও ধরনের অশান্তি অরাজকতা না ঘটে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com