1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো ” Inspired by nature for climate. For our Future ” প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৪ জুন খুলনা ময়লাপোতা মোড়ে হেলদি সিটি ফোরামের উদ্যোগে বেলা, সিয়াম, একটিভ, সিটিজেন প্লাটফর্ম, খুলনা ভিআইপি, খুলনা সাইক্লিস্ট, সিডিপি, মাসাস, রুপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সংস্থার যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন, সাইকেল র‍্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন বেলার সমন্বয়কারী ও হেলদি সিটি ফোরামের আহবায়ক মাহফুজুর রহমান মুকুল। একটিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড: মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, বিশ্ব সাস্থ্যসংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, নিরাপদ সড়ক চাই খুলনার সদস্য সচিব মাহাবুবুর রহমান মুন্না, সিডিপির এ্যাসিসস্টান্ট ম্যানেজার খোকন শিকদার, নাগরিক ফোরামের পরিবেশ সম্পাদক জিএম মঈন উদ্দিন, মাসাসের নির্বাহী পরিচালক এ্যাড শামিমা সুলতানা শিলু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ সভাপতি সরদার আবু তাহের, নাগরিক নেতা বাহালুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম, ক্লিন আপ খুলনার সমন্বয়ক, খুলনা সাইক্লিস্ট এর এডমিন মাহাতির মোহাম্মদ অথৈ প্রমুখ। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ সহ সংস্থার কর্মকর্তাগন, পরিবেশকর্মী, সেচ্ছাসেবী, সাংবাদিক, পেশাজীবি সহ জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপন, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়ত, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে। পৃথিবীর ভারসাম্য রক্ষায় আমাদের পরিকল্পিতভাবে নগরায়ন করতে হবে। প্রয়োজনে নগর সরকার গঠন করতে হবে। জাতীসংঘ পরিবেশ কর্মসুচি ইউএনএফপিএ ঘোষিত প্রতিপাদ্যটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রকৃতি – ভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তা এবং তরুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার ওপর জোরদেয়। প্রতিবারের মতো এবারও বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি পালনের মুল উদ্দেশ্যে পরিবেশ ধবংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা আন্দোলনে একত্রিত করা এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তি নীতিমালাকে এগিয়ে নেওয়া। প্রসঙ্গত, দুর্বিসহ গরম, তীব্র তাবদাহ, সুপেয় পানির অভাব, বন্যা, জলোচ্ছ্বাস, জীব- বৈচিত্র্যের বাসস্থান ধংসসহ পরিবেশের নানারুপ বৈরি প্রভাবের কারণে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারের ব্যয় বাড়ার সাথে বাড়ছে প্রতি নিয়ত বেঁচে থাকার লড়াই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com