1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কলকাতার আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ ঢাকায় আসছেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

কলকাতার আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ ঢাকায় আসছেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ
কলকাতার আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন প্রতিবেদক

কলকাতার আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডে যেমন জনপ্রিয় তেমনি ঢাকাই সিনেমাতেও বেশ আলোচিত তিনি। আজ (১২ আগস্ট) বিকেলের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন।

জানা গেছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পর্শ’ সিনেমা নিয়ে আজ সন্ধ্যা ৭টায় প্রেস মিট-এর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ঋতুপর্ণা, অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।

‘স্পর্শ’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ প্রযোজনা করছে। ঋতুপর্ণার পাশাপাশি ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন খরাজ মুখার্জি।

১৯৯৫ সালে‘শ্বেতপাথরের থালা’সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক ঘটে। এ সিনেমায় সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এ সিনেমা ওই বছর শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে।

এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ সিনেমার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ (১৯৯৭) ‘উৎসব’ (২০০০), অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’ (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের ‘মন্দ মেয়ের উপাখ্যান’ (২০০২) সিনেমাতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে। এছাড়া ‘দহন’ সিনেমাতে ধর্ষণের শিকার এক নববিবাহিতার চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com