1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর:
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

গাজীপুরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ পরিচালক মো: ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর দারুস সালাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ কেফায়েত উল্লাহ খান। ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ফিল্ড সুপারভাইজার ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ আল আমীন মিয়া। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কালিয়াকৈর উপজেলার আমগাছিয়া চালা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মিজানুর রহমান। হামদ নাত পরিবেশন করেন গাজীপুর সদরের আব্দুল মান্নান খান জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি ইমামদেরকে ইমামতির পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থ-সামাজিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করার কথা বলেন। উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী জানান, গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং এই ৮০ জন ইমাম থেকে বিভাগীয় ইমাম সম্মেলনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিনজনকে বাছাই করা হয়েছে যাদেরকে বিভাগীয় ইমাম সম্মেলনে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com