1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সফল অভিযান: চোর দলের সদস্য গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সফল অভিযান: চোর দলের সদস্য গ্রেফতার

reporter আশরাফ আলী
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স ৩ জুন ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানার চারাবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে চোর দলের সদস্য ইদ্রিস খান মানিক (৩৬) কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত জামিল খান এবং মাতার নাম সিদ্দিকা বেগম। তার স্থায়ী ঠিকানা ধামরাই উপজেলার খড়ার চর এলাকায় হলেও বর্তমানে তিনি সাভার মডেল থানার তালবাগ এলাকায় বসবাস করতেন।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত ইদ্রিস খান মানিকের বিরুদ্ধে ৪টি চুরির মামলা এবং ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃত আসামিকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com