1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
পীরগঞ্জের রেজিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

পীরগঞ্জের রেজিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ

 ফারুক হোসেন  পীরগঞ্জ  ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়  আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮) এর  মরদেহ উদ্ধার করেছ পীরগঞ্জ থানা  পুলিশ।   নিস্রিংস হত্যাকাণ্ডের  রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায়ঐ এলাকার  ২‌ জনকে গ্রেপ্তার করেছে ।

মঙ্গলবার  দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা: লিজা বেগম, সিনিয়র এএসপি মো: ফারুক, পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১), ডিএসবি (এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আব্দুল মতিন প্রধানসহ ঠাকুরগাঁও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) বলেন, গেল সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানাধীন ৯নং সেনগাঁও ইউপির অন্তর্গত কানাড়ী গ্রামস্থ আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮)র লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে উক্ত ঘটনার রহস্য উদঘাটনে পীরগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন  করে  নিবিড়ভাবে কাজ শুরু করে। স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল একই দিনে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি ওই এলাকার মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৬) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুল (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়, রেজিয়া খাতুন (৪৮)কে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হলে তারা রেজিয়ার মুখ চেপে ধরে ও গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃত ২ জন স্বীকার করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com