৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে। এ উপলক্ষে বুধবার (৫ আগষ্ট) সারাদিনব্যাপী শহরে বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা (৩০৭) আসনের এমপি বিলকিস ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা আলহাজ শওকত চৌধুরী,জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওলা, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামসুল আলম,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক,এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন মন্টু, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপি সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন,
বিএনপি নেতা জুয়েল চৌধুরী, আনিসুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা এসময় বলেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র,ন্যায়বিচার,দেশপ্রেম ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এমপি বিলকিস ইসলাম বলেন,”জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র,ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা দেয়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের আদর্শে বৈষম্যহীন,গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।