1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

reporter মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আজাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোসাঃ রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার সঙ্গে থাকা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসাঃ রাজিয়া বেগম (৪৭), স্বামী-মৃত বুলু, সাং-আজাইপুর; মোঃ মফিজুল (৫০), পিতা-মৃত তরিকুল ইসলাম, সাং-মাঝপাড়া বালিগ্রাম; এবং মোসাঃ রুমি বেগম (২৭), পিতা-মৃত বুলু, স্বামী-মোঃ রাজন, সাং-আজাইপুর। তাদের সবার থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com