কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জুলাই রোজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহবাবয়ক জহিরুল ইসলাম মবিন,
উপজেলা নির্বাচন অফিসার আলিমুল রাজী, কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক এডভোকেট মাজাহারুল ইসলাম,হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট মনিরুল হক রাজন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, দুর্নীতি দমন কমিটির সভাপতি এ এবি এম চঞ্চল চৌধুরী, উপজেলা জামায়ত আমীর আমিনুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার, হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।