1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও NBER-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লামায় বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমানে ভাইয়ের আত্মহত্যা ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ #আদর্শ লিপি মোঃ আতিকুর রহমান মিরন ময়মনসিংহে নিষিদ্ধ পিরানহা ও জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রির অপরাধে জরিমানা গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও NBER-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; রুমমেট নিখোঁজ গাইবান্ধায় আলোচিত হরিদাসের এক বছরের কারাদণ্ড ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার এমপি মিলনের ফকিরহাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভা হোসেনপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও NBER-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।

reporter আশিক ইসলাম রবীন্দ্র
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ

গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ (NBER), বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউসের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতারের উদ্যোগ ও দিকনির্দেশনায় এ সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। অপরদিকে NBER Bangladesh-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম।
সমঝোতা স্মারকের আওতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হবে আধুনিক RUB–NBER Resource & Innovation Center। এ কেন্দ্রের মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক মানের গবেষণা অবকাঠামো, গবেষণা অনুদান, ডিজিটাল রিসোর্স, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ওয়েবিনার এবং দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ, আন্তর্জাতিক সেমিনার, স্টাডি ট্যুর এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, NBER Bangladesh-এর নির্বাহী পরিচালক এস. মুর্শেদ (মনি) এবং জাতীয় সমন্বয়ক মো. মাহির দেওয়ান উপস্থিত ছিলেন।
আগামী ২৫ জুলাই বিকেল ৪টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ RUB–NBER Resource & Innovation Center-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ সমঝোতা স্মারক গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্বমানের উচ্চশিক্ষা ও উদ্ভাবনভিত্তিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com