1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর ডিএনসির অভিযানে একজন গ্রেফতার পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ ভাঙ্গায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ আসতেই স্বামী পলাতক চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ: তিন দফা দাবি নিয়ে আন্দোলন বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আটক ১

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের সুদক্ষ দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে অদ্য ১৪/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ভোররাত ০৪:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।

উক্ত বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন উত্তর ভবানীপুর সাকিনস্ত মোঃ সাবু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপ গাড়ি থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধার করা হয়।

প্রাপ্ত অবৈধ মাদকদ্রব্য মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকাপ গাড়িটি জব্দ করা হয়। এছাড়া এই ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত মাদক ব্যবসায়ী মো: কাউসার (২১), পিতা- আব্দুল নূর, মাতাঃ হাজিরা খাতুন , সাং- লাতু, থানা- গোহাইনঘাট, জেলা-সিলেটকে আটক করা হয়।

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com