1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর ডিএনসির অভিযানে একজন গ্রেফতার পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ ভাঙ্গায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ আসতেই স্বামী পলাতক চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ: তিন দফা দাবি নিয়ে আন্দোলন বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আটক ১ রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক

reporter ইব্রাহীম চৌধুরী
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ

কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে পানিবন্দি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন ও আলামপুর গ্রামের অনেক পরিবার। ঘরে চুলা জ্বলেনি, খাদ্যসংকটে পড়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে নিজ গ্রামের বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন একদল তরুণ ও যুবক। সোমবার (১৩ জুলাই) ঈশ্বরখাইন গ্রামের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় শুরু হয় এক ব্যস্ত কর্মযজ্ঞ। বড় বড় হাঁড়িতে রান্না করা হয় সুস্বাদু খাবার। পরে ঈশ্বরখাইন ও আলামপুর গ্রামের প্রায় ৮০টি পানিবন্দি পরিবারের ২৫০ জন সদস্যের মধ্যে একবেলার রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় নগদ অর্থ। উদ্যোগটির সঙ্গে যুক্ত তরুণ ও যুবকরা বলেন, বন্যার কারণে অনেক পরিবার কয়েক দিন ধরে স্বাভাবিকভাবে রান্না করতে পারছে না। তাই অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করে তাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন তারা। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। খাবার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন। উদ্যোগে অংশ নেন সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, আশরাফ হোসেন শাকিল, রবিউল মামুন, দীপ্তি, ইফাজ, মাহি, মুনতাহা, রায়হান, রিয়াদ, রিফাত, মারুফ, আদনান, হানিফ, তাওসিফ, ইমনসহ গ্রামের আরও অনেক তরুণ-যুবক। মানবসেবাকে বড় ইবাদত মনে করে নিজেদের উদ্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এই তরুণদের কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com