1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর ডিএনসির অভিযানে একজন গ্রেফতার পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ ভাঙ্গায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ আসতেই স্বামী পলাতক চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ: তিন দফা দাবি নিয়ে আন্দোলন বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আটক ১ রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত ৬ লাখ টাকার রাস্তার কাজ শেষ, তবুও বিল আটকে রাখার অভিযোগ

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আটক ১

reporter জয়নাল আবেদিন
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩৬ বোতল দামি বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের একটি পাজেরো গাড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ব্রিজের গোড়ায় অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার বাসিন্দা রাসেল হোসেন (৩৮)। তিনি মাইনুদ্দিন দুলালের ছেলে। আটক হওয়ার পর তিনি নিজেকে গাড়ির চালক বলে পরিচয় দেন।

পুলিশ জানায়, জব্দ করা ১৩৬ বোতল মদের মধ্যে স্পেন ও ফ্রান্সের তৈরি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদ রয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। মদগুলো কয়েকটি কার্টনে করে একটি পাজেরো গাড়িতে বহন করা হচ্ছিল। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় এক কোটি টাকা মূল্যের গাড়িটিও জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “নিকট অতীতে এত বড় বিদেশি মদের চালান আমরা আটক করতে পারিনি। এ ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্তে তদন্ত চলছে।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রাসেল হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com