মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা, চোরাই পণ্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সম্মাননা ছাতক থানা পুলিশের চলমান কার্যক্রমে আরও উৎসাহ ও উদ্দীপনা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।