1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিংড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার

সিংড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ হলরুমে এই বিতর্ক এর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা র্দুর্নীতি প্রতিরোধ কমিটি। তিনটি রাউন্ডে উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ফাইনাল রাউন্ডে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” বিষয়ে বিপক্ষ দলের যুক্তি উপস্থাপন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয় এবং পক্ষে যুক্তি উপস্থাপন করে ডাঙ্গাপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দলনেতা মাছুমা আফরীন।

পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান ও নাটোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি শফিকুল কবীর। দুপ্রক এর সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী শিক্ষক গোপেন্দ্রনাথ দাস, দুপ্রক এর সহ-সভাপতি আমজাদ হোসেন, সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।
অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার মাজদার আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com