1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সালমানের ‘সিকান্দার’: মুক্তির আগেই ১৬৫ কোটি টাকার ব্যবসা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১ ,উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সালমানের ‘সিকান্দার’: মুক্তির আগেই ১৬৫ কোটি টাকার ব্যবসা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ

বিনোদন ডেক্স: বলিউড সুপারস্টার সালমান খান এবারের ঈদে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। পরিচালক এ আর মুরুগাদোসের এই ছবিতে সালমানকে দুর্দান্ত অ্যাকশন লুকে দেখা যাবে। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি, তবুও বড় অঙ্কের আয় করে ফেলেছে ‘সিকান্দার’।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইতোমধ্যেই বিভিন্ন চুক্তির মাধ্যমে সিনেমার মূল বাজেটের ৮০% অর্থাৎ ১৬৫ কোটি টাকা আয় করেছেন।

ওটিটি রাইটস (নেটফ্লিক্স): ৮৫ কোটি টাকা (যদি সিনেমাটি ৩৫০ কোটি ছাড়ায়, তাহলে এই চুক্তি ১০০ কোটি পর্যন্ত বাড়তে পারে)। স্যাটেলাইট রাইটস (টিভি চ্যানেল):  ৫০ কোটি টাকা। গানের স্বত্ব (জি মিউজিক):  ৩০ কোটি টাকা। সালমানের পারিশ্রমিক বাদে সিনেমার বাজেট: ১৮০ কোটি টাকা। প্রচার ও বিজ্ঞাপনের জন্য বরাদ্দ: ২০ কোটি টাকা। মুক্তির তারিখ: ঈদ-উল-ফিতর ২০২৪। সংগীত পরিচালক: প্রীতম। অভিনেত্রী: রাশমিকা মান্দানা (সালমানের বিপরীতে), কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ।

বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে উন্মাদনা রয়েছে। সিনেমাটি যদি ৩৫০ কোটি টাকার বেশি আয় করতে পারে, তবে এর ডিজিটাল রাইটস, স্যাটেলাইট চুক্তি, ও গানের স্বত্ব মিলিয়ে মুক্তির পর মোট আয় ১৮০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

সালমান ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদের দিন, যখন ‘সিকান্দার’ বক্স অফিসে কেমন ঝড় তোলে তা দেখার জন্য!

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com