1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পুলিশের নিষেধের পর ও কাজ ,দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মচারীর অসুস্থতার খবর পেয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে কফিল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা সময়ের দাবি মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎ এর ঘাটতি ও অপরিসীম লোডশেডিং ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি মাল লাগবে নাকি-মাদকের সেই আস্তানা এখন নীরব আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ ভোলায় ইসলামিক ফাউণ্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রম নামে আছে কাজে নেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাংবাদিক সোহেল রানা। একই সঙ্গে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেছেন।

এক প্রতিবাদলিপিতে সাংবাদিক সোহেল রানা বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি কখনো সংশ্লিষ্ট কোনো আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ছিলেন না এবং এমন কোনো পরিচয়ও ব্যবহার করেননি বলে দাবি করেন।

তিনি জানান, বর্তমানে তিনি ঢাকা প্রেসক্লাবের নির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া মডেল প্রেসক্লাবে কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন।

প্রতিবাদলিপিতে সোহেল রানা আরও দাবি করেন, ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে তিনি বাধা দিয়েছেন—এমন অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

সাংবাদিক সোহেল রানা বলেন, “আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্য ঘটনা উদঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি সামনে আনা এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা মহল যাতে মিথ্যা তথ্য প্রচার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com