1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা সময়ের দাবি মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎ এর ঘাটতি ও অপরিসীম লোডশেডিং ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি মাল লাগবে নাকি-মাদকের সেই আস্তানা এখন নীরব আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ ভোলায় ইসলামিক ফাউণ্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রম নামে আছে কাজে নেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুলিয়ারচরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার কক্সবাজারে ডাম্পার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত  সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট—চৌদ্দগ্রামে এক দিনে ৩ মৃত্যু

ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি

reporter রাজু আহমেদ, নীলফামারী 
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদল এ কমিটির অনুমোদন দেয়।নতুন কমিটিতে হোসাইন মোহাম্মাদ আরমানকে সভাপতি এবং মো.মমিনুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেছে কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনের মধ্য দিয়ে সৈয়দপুর জেলা ছাত্রদলের দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।নতুন কমিটিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এদিকে,সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের অধীন সৈয়দপুর সদর উপজেলা ছাত্রদল,কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল এবং সৈয়দপুর পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। এসব কমিটিতে সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি এসব অধীনস্থ ইউনিটের কমিটির অনুমোদন দেন। নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন,সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমকে সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।একই সঙ্গে দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সৈয়দপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।সংগঠনের নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com