1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
‎সবুজ বাংলাদেশ গড়তে বকশীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় ১৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে গ্রেপ্তার ২ ধুনটে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত সোনালী চেলায় ২রাতে ড্রেজার দিয়ে ৫০ কোটি টাকার বালু লুট বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বেতাগীর চার ইবতেদায়ি মাদ্রাসায় সরকারি অনুদান, বেতন-ভাতা ও বই বিতরণ, পাঠদান নেই—তদন্তে প্রশাসন কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ভালোবাসার কাঙাল মানুষ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

‎সবুজ বাংলাদেশ গড়তে বকশীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

reporter ‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ


‎পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া শাবান উল্লাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন।

‎রবিবার (২০ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতেই আমাদের এ উদ্যোগ।’

‎মাদ্রাসার সুপার মাওলানা নূরে আলম বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে তারা পরিবেশ রক্ষার গুরুত্ব উপলব্ধি করবে এবং সবুজ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’

‎পরে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com