1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শ্বশুর ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দিনাজপুর বিরলে শ্বশুর গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক রংপুরের চার হত্যাকাণ্ডে শিগগিরই চার্জশিট, এক মাসে চালু হবে নতুন আইসিইউ: ত্রাণমন্ত্রী চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২ ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত: লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান এমপি পিনাকের

শ্বশুর ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দিনাজপুর বিরলে শ্বশুর গ্রেপ্তার

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

দিনাজপুরের বিরল উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে শ্বশুর মো: আব্দুস সাত্তারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে শনিবার (০৫ সেপ্টেম্বর) বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করার পর রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
​গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
​মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন বুদ্ধি প্রতিবন্ধী। বিয়ের মাত্র এক মাস পর থেকেই শ্বশুর আব্দুস সাত্তার তার ওপর কু-নজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন। গৃহবধূ তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, আনুমানিক চার মাস আগে একদিন শয়নকক্ষে তাকে একা পেয়ে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
​পরবর্তীতে হুমকির মুখে গৃহবধূ চুপ থাকলে আসামি আরও কয়েক দফায় তাকে ধর্ষণ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই (২০২৬) রাত আনুমানিক ১১:০০ টার দিকে আব্দুস সাত্তার পুনরায় ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। নিরুপায় হয়ে গৃহবধূ শনিবার বিরল থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
​মামলা দায়েরের পরপরই বিরল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে আসামি আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে (মামলা নং- ০৩, তারিখ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬)। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com