1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের ডুবারচর বাজারে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় দুই কারবারি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ কুমিল্লায় ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক, বিচার দাবিতে স্বস্তি এলাকাবাসীর সরকারের ইশতেহার বাস্তবায়নে ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জের ইউএনও আতিকুর রহমান এর বসতঘর পুড়ে ছাই চট্টগ্রাম রেঞ্জে মাদক উদ্ধারে শীর্ষ স্বীকৃতি পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বদলগাছীর ওসি এল এস ডি জানেনা ধান ক্র্যাসিং সহ কিয়ারিং খরচের সরকারি ব্যায় কত, জানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ, কেউই শুনে না চাতাল মালিকদের বেদনা উপকূলীয় বদরখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার

শেরপুরের ডুবারচর বাজারে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় দুই কারবারি গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ মার্চ, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজারে ১ মার্চ শনিবার রাত ১১টার দিকে মশলা তৈরির মেশিনে হলুদের গুড়া তৈরি করে তাতে ধানের কুড়া মিশিয়ে ভেজাল হলুদের গুড়া তৈরি করার সময় দুই ভেজাল মশলা কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কারবারিদ্বয় হলেন- শেরপুর জেলার সদর উপজেলার ডুবারচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ বাছেদ (৩৬) ও সন্যাসীরচর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ কাজল মিয়া (১৬)। এছাড়াও ঘটনার সাথে জড়িত পলাতক রয়েছেন ডুবারচর গ্রামের নবা আলীর ছেলে কাশেম (৪৫) ও সন্যাসীরচর গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে রতন (৩১)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সামছুল আলম, এএসআই শাহজাহান কবির, এএসআই সোহরাব সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে সদর উপজেলার ডুবারচর বাজারে জনৈক গিয়াস উদ্দিনের ভাড়া দেয়া ঘরে ভেজাল মশলা কারবারিরা মশলা ভাঙ্গানো মেশিন দিয়ে হলুদ গুড়া তৈরি করে সেখানে ধানের কুড়া মিশ্রিত করার সময় ৪০ কেজি ভেজাল হলুদ গুড়াসহ মোঃ বাছেদ ও কাজল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ভেজাল কারবারি কাশেম ও রতন পালিয়ে যায়। এঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ গ এর (ক) (খ)/২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই ভেজাল কারবারিকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। অপরদিকে পলাতক কাশেম ও রতনকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি এমনটাই জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com