1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ কুমিল্লায় ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক, বিচার দাবিতে স্বস্তি এলাকাবাসীর সরকারের ইশতেহার বাস্তবায়নে ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জের ইউএনও আতিকুর রহমান এর বসতঘর পুড়ে ছাই চট্টগ্রাম রেঞ্জে মাদক উদ্ধারে শীর্ষ স্বীকৃতি পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বদলগাছীর ওসি এল এস ডি জানেনা ধান ক্র্যাসিং সহ কিয়ারিং খরচের সরকারি ব্যায় কত, জানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ, কেউই শুনে না চাতাল মালিকদের বেদনা উপকূলীয় বদরখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার

লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার

reporter মোঃ ইউছুফ
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানে আবুল বাশারের বসতঘর থেকে ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ (কান্তির বাড়ি) এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ (৪৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে ঘরের মালিক আবুল বাশার কৌশলে পালিয়ে যান।

একই দিন বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডিবির আরেকটি বিশেষ টিম সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মকরধ্বজ এলাকার হাকারী হাজীর নতুন বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৩৬)-কে আটক করে। তিনি মধ্য মকরধ্বজ (মেস্তরী বাড়ি) এলাকার মৃত সফিকউল্যাহর ছেলে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com