1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিবচরে পাট উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

শিবচরে পাট উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ জুন, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ

রাকিবুল হাসান(রকি) শিবচর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২ জুন) দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কাজীকান্দি আব্দুল মজিদ হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে পাটচাষীরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী উকিল। বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মো: জাহিদুল ইসলাম।

কর্মশালায় পাটচাষীদের পাটের বীজ উৎপাদন, পাট চাষ এবং পাট পচন বিষয়ে সঠিক ধারনা প্রদান করা হয়। আধুনিক পদ্ধতিতে পাটের পচন, উন্নত পাটবীজ উৎপাদন বিষয়ে কৃষকদের ধারণা দেয়া হয়। এসময় কৃষকেরা কর্মকর্তাদের কাছে অাধুনিক পাটচাষ সম্পর্কে প্রশ্নউত্তরের মাধম্যে ধারণা নেন।

বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিজেএ’ র সদস্য কাজী মো: মনিরুজ্জামান জামানের সার্বিক তত্বাবধানে অন্যদের মধ্যে আরও রাখেন বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেনন, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com