1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম

reporter আরিফ রব্বানী
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক ও মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেছেন, শহীদ রেদোয়ান হোসেন সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় এনসিপির দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসাবে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রেদোয়ান হোসেন সাগরের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, কবর জিয়ারত করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখাসহ জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা, জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধিরা শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার, সদস্য সচিব জসীম উদ্দীন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামানসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সহযোদ্ধা, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম আরো বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এরপর সকাল সাড়ে ১১টায় শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ মহানগর শাখা।

মহানগর শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগরের সদস্যসচিব ইকরাম এলাহী খান সাজ। এ সময় জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং জুলাই অভ্যুত্থানের সংগঠকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com