1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, আশ্বাস দিলেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ। ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ গাছের চারা বিতরণ, দুই বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের রমরমা ব্যবসা, পাতা প্রতি নেওয়া হচ্ছে ২০-৫০ টাকা পটিয়ায় দুর্গম পাহাড়ে ডিবি পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ দিবস-২০২৬ উপলক্ষে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী আয়োজন। পেকুয়ার মেহেরনামায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক আধুনিক জিয়াহল নির্মানের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন

শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, আশ্বাস দিলেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের!

reporter সোহেল আহমেদ
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মোঃ সাখওয়াত হোসেন, আজ ২৫ জুলাই (শনিবার) দুপুর ১২ টার দিকে আকস্মিকভাবে পরিদর্শনে আসেন বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন,বাগেরহাট ৪ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী বাবু সোমনাথ দে সহ আরও অনেকে।
মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেন।এরপরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্মন্ধে ধারণা নেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার পরে স্বাস্থ্য মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন,বর্তমান সরকারের উদ্দেশ্য ই হচ্ছে মানুষের সেবা করা। সেই লক্ষ্যেই বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি পরিদর্শনে যাচ্ছি কারণ সরাসরি পরিদর্শন করলে বিভিন্ন সমস্যা সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া যায় এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা গ্রহণ করা সহজতর ও গ্রহনযোগ্য হয়। অন্য আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন,স্বাস্থ্য খাতের সকল সমস্যার সমাধান পর্যায়ক্রমে শেষ করা হবে। তিনি আরও বলেন,বর্তমান সরকারের এখনো ছয় মাসও পূর্ণ হয়নি,তারপরও আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি স্বাস্থ্য খাতের সকল সমস্যা চিন্হিত করে ব্যবস্থা নিতে যার অংশ হিসেবেই এই পরিদর্শন।
শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে তিনি বলেন,এ ব্যপারে তিনি তার মন্ত্রনালয়ের মাধ্যমে অতি দ্রুত ই উল্লেখিত সমস্যাসমূহের সমাধানে সাধ্যমত ব্যবস্থা গ্রহন করবেন। তিনি বলেন,বাংলাদেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সমূহকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার যার কার্যক্রম অতি দ্রুত ই শুরু হবে।তাছাড়া শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার এই আকস্মিক পরিদর্শনের সময় তার সফরসঙ্গী ছাড়াও উপস্থিত ছিলেন শরনখোলা থানা আইনশৃঙ্খলা বাহিনী, শরনখোলা উপজেলা বিএনপি ও এর অংগসংগঠনসমূুহের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সাধারণ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com