1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লিমন আহমেদের রচনায় প্রকাশ পেল ঈদ নাটক ‘বড় মেয়ে’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দৈনিক ঘোষণার জেলা পর্যায়ে ‘সেরা প্রতিবেদক’ হিসেবে প্রাথমিক মনোনয়ন পেলেন শায়েক আহমেদ প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এবার স্বাস্থ্যমন্ত্রীর নজরে দক্ষিণ আইচা সৌদিয়া হাসপাতাল প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সম্মেলিত উদ্যোগ নিচ্ছে সরকার প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

লিমন আহমেদের রচনায় প্রকাশ পেল ঈদ নাটক ‘বড় মেয়ে’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ
লিমন আহমেদের রচনায় ও শাহাজাদা ইসলাম শায়খ-এর পরিচালনায় ঈদ নাটক ‘বড় মেয়ে’

বিনোদন প্রতিবেদক

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি নিজের ওজন কমিয়ে লুক পরিবর্তন করে চমকে দিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। তার মধ্যে অন্যতম ‘বড় মেয়ে’ নামের নাটকটি। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছেএই নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ। ১৬ জুন উত্তরায় এ নাটকের শুটিং হয়।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করেছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস এ নাটকটি সবশ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে।’

নাটক প্রসঙ্গে পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ বলেন, ‘এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’

নাট্যকার লিমন আহমেদ বলেন, ‘বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে ‘বড় মেয়ে’।

প্রযোজক জুলকারনাইন ভূঁইয়া জানান, ‘বড় মেয়ে’ নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ৭ জুলাই।

এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com