1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎এবার স্বাস্থ্যমন্ত্রীর নজরে দক্ষিণ আইচা সৌদিয়া হাসপাতাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ ‘ফ্রিডম অব প্রেস’ নয়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘মিস অ্যান্ড ডিসইনফরমেশন’: তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ অনিয়ম ধরতে রোগী সেজে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক অভিযান ‎বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

‎এবার স্বাস্থ্যমন্ত্রীর নজরে দক্ষিণ আইচা সৌদিয়া হাসপাতাল

reporter ‎মোহাম্মদ জোবায়ের হোসেন
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ

‎ডিও লেটার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর এবার দক্ষিণ আইচা সৌদিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। হাসপাতালটি দ্রুত রাষ্ট্রীয় খাতে স্থানান্তর করে পূর্ণাঙ্গভাবে চালু করা হলে দক্ষিণ আইচা থানার আওতাধীন লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবা সংকটের অবসান হতে পারে।

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইচা এলাকার এই ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি রাষ্ট্রীয় খাতে স্থানান্তর, পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

‎আবেদনে বলা হয়, উপকূলীয় দুর্গম এলাকার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে সৌদি সরকারের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয়। আধুনিক ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘ ২৬ বছরেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

‎বর্তমানে জনবল ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের অভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে দক্ষিণ চর আইচা এলাকার সাধারণ মানুষ সামান্য চিকিৎসাসেবা নিতে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে বাধ্য হচ্ছেন। এতে স্থানীয় দরিদ্র ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

‎আবেদনে আরও উল্লেখ করা হয়, উপকূলীয় এই অবহেলিত এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত রাষ্ট্রীয় খাতে স্থানান্তর, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং পূর্ণাঙ্গভাবে চালুর ব্যবস্থা গ্রহণ জরুরি।

‎এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com