1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ ‘ফ্রিডম অব প্রেস’ নয়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘মিস অ্যান্ড ডিসইনফরমেশন’: তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ অনিয়ম ধরতে রোগী সেজে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক অভিযান ‎বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

reporter গোলাম মর্তুজা,
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের আয়োজনে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালেহা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিনিয়র এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আয়নুল হক মন্ডল, সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন সদস্য মোঃ মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা শান্ত চৌধুরী, এনামুল হক, স্থানীয় যুবদল নেতা মোঃ ইয়ামিন হোসেন, অভিভাবক সদস্য মোঃ হারুনুর রশিদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন চৌধুরীসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মী।

মতবিনিময় সভায় এডহক কমিটির সভাপতি আঃ হান্নান চৌধুরী বলেন, “এই বিদ্যালয়ে অবশ্যই পড়ালেখার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের ফলাফল আগের চেয়ে আরও ভালো করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। বিদ্যালয়ের আয় ব্যয় কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com