1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা রেডিও তৈরি প্রিপেইড মিটারে অতিরিক্ত ও লুকানো চার্জ কর্তন, ব্যালেন্স দ্রুত ফুরিয়ে যাওয়া, রিচার্জে জটিলতা ফুলপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শিক্ষকদের মাঝে শিক্ষা সহায়িকা ও শিক্ষা সহায়ক বই বিতরণ।

প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দিগলবাঁক নোয়াগাঁও এলাকাভিত্তিক সামাজিক সংগঠন প্রবাসী-মঞ্চ আলোর পথ-এর উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী খালেদ আহমেদ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রহমান আকবর ও সাইফুর মাহমুদ সাইফ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতৃত্বশীল ও সংবর্ধিত সদস্য বিলাল আহমদ, আজিজুর রহমান, আকবর আলী সাগর, ফয়সাল আহমেদ, হুসাইন আহমদ, মুজাক্কির আলী ও রুহুল আমিনসহ অন্যান্যরা। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত প্রবাসী সদস্যরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তারা প্রবাসী-মঞ্চ আলোর পথ-এর এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com