এস.এম শহিদুল ইসলামঃ নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল জনাব এ কে এম ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দু জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া মৌজাস্থ হরিনচওড়া আদর্শবাজার নামক এলাকার মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি মোঃ নজর আলী ওরফে নজুর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ নজর আলী ওরফে নজু(৪০), পিতা-মৃতঃ হোসেন আলী মেম্বার, মাতা-নেবজন খাতুন, গ্রাম- হরিণ চওড়া (আদর্শপাড়া), থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট কে হাতে নাতে গ্রেফতার করেন।উক্ত সময়ে তার সহযোগী আসামী ২. মোঃ আতিয়ার রহমান (৪৫), পিতা-অজ্ঞাত ,স্থায়ী: গ্রাম- বুধাই , থানা- হারাগাছ, জেলা -রংপুর ৩. মোঃ নূর ইসলাম ওরফে ধনো (৩০), পিতা-মৃতঃ হোসেন আলী মেম্বার, মাতা-নেবজন খাতুন ,স্থায়ী: গ্রাম- হরিণ চওড়া (আদর্শপাড়া) , থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট দ্বয় কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরেক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন লালমনিরহাট পৌরসভর ০৪নং ওয়ার্ডস্থ খোচাবাড়ী সাকোয়া ব্রিজ এ পাকা রাস্তার উপর আসামী মোঃ মনছুর আলী(৪০), পিতা-মৃতঃ লোকমান আলী, মাতা-মোছাঃ হাবিয়া বেগম, সাং-গছিডাঙ্গা পোষ্ট-পাইকারছড়া, থানা- ভূরুঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম ২. মোঃ জাহাঙ্গীর আলম(৪১), পিতা-মোঃ আতর আলী, মাতা-মোছাঃ জেলেখা বেগম ,সাং-দিঘলটারী, পোষ্ট-দূর্গাপুর , থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাট দ্বয়কে একটি ট্রাকে ফেনসিডিল বহনের সময়ে ৫৫ বোতল ফেনসিডিল সহ ২জনকে হাতে নাতে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ খুরশীদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন লালমনিরহাট থানাধীন লালমনিরহাট হইতে রংপুরগামী আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে লালমনিরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আসামী মোঃ নাজিম(৩৮), পিতা-মৃত ইসমাইল হোসেন, মাতা-মৃত শারবানু, নানা-মৃত জমশের আলী ফকির , গ্রাম- কুলাঘাট (কুলাঘাট বাজার ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন) , থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, বর্তমান: গ্রাম- খোচাবাড়ি (ডাইলপট্টি (মোছাঃ জমিলা বেগম এর বাসার ভাড়াটিয়া)) , থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।