1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত । স্বপ্নীল চৌধুরী জাবেদ : - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মানবতার অনন্য দৃস্টান্ত, অসুস্থ শরীরে ক্যানুলা নিয়ে রাত জেগে রোগীর সেবায় ভোলা ২৫০ শয্যা হাসপাতালের দুই চিকিৎসক। ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটিতে সাইবার সেলের প্রচেষ্টায় উদ্ধার ৬১ হারানো মোবাইল পালেরচর মাছের বাজার পদ্মার ইলিশ নামে প্রতারণা অভিযোগ উঠেছে সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’। আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত । স্বপ্নীল চৌধুরী জাবেদ :

reporter রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রবাসী এবং মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু হান্নান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন।
ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবু সুফিয়ান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এজিএস আবুল কাশেম এবং ভাটরা ইউনিয়নের কৃতী সন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের অর্ডিনেটর শেখ মো. আবু নাসের।
এছাড়া উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইব্রাহিম মিজি, উপজেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন তপাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন যুবদলের নেতা শেখ মোরশেদ আলম, মো. আব্দুল বাসেত, মো. নোমান হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাহাদাত শিকদার, মেহেদী হাসান সুজন, মো. রাজু হোসেন রাজন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহিদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা শামীম আশরাফ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ স্বপন গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com