1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে দেখতে এমপি দীপেন দেওয়ান। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লামায় বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমানে ভাইয়ের আত্মহত্যা ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ #আদর্শ লিপি মোঃ আতিকুর রহমান মিরন ময়মনসিংহে নিষিদ্ধ পিরানহা ও জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রির অপরাধে জরিমানা গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও NBER-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; রুমমেট নিখোঁজ গাইবান্ধায় আলোচিত হরিদাসের এক বছরের কারাদণ্ড ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার এমপি মিলনের ফকিরহাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভা হোসেনপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে দেখতে এমপি দীপেন দেওয়ান।

reporter মিন্টু কান্তি নাথ
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ

সাবেক পার্বত্য মন্ত্রী ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। সরকারের প্রধান লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

তিনি বলেন, আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছি। তাদের সমস্যার কথাগুলো শুনছি ও ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত লোক সরকারি সহায়তা থেকে বাদ যাবে না।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি দীপেন দেওয়ান।
প্রধানমন্ত্রী  তারেক রহমান রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। প্রধানমন্ত্রী নিজেই হাতে নিয়েছেন বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিসহ সব পেশার মানুষ সমান উন্নয়ন ও সমান অধিকার ভোগ করতে পারে । এ দুর্গম পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক অনুদান প্রদান করা হবে। সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অব্যাহত রেখেছে। তিনি এবারের প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকল কে ধন্যবাদ জানান।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিক আহম্মদ উপদেষ্টা জেলা বিএনপির,আলী বাবর সি, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি ছকির আহম্মদ,সহ সভাপতি চাথোয়াই মারমা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন,যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য প্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, মমতাজ মিয়া সভাপতির জেলা শ্রমিক দল, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন,
গণমাধ্যম কর্মী সহ -উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান তার বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পদ শুন্য ও প্রাসংগিক অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আরো সার্বিক সহযোগিতার কামনা করেন। পরে এমপি সকলের কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।এর আগে এমপি উপজেলার তাইতং পাড়া হ্নারা খালের উপর অসমাপ্ত ব্রীজের কাজ সমাপ্ত করার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সংঙ্গে কথা বলেন, তাদের পূর্ণবাসিত করার আশ্বাস দেন এবং উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com