রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় একাধিক সংঘবদ্ধ চক্রের নিয়ন্ত্রণে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ মাদক বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, দিবালোকে ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রি করছে তারা।গোপন সূত্রে জানা যায়, এসব চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর একাংশকে ‘ম্যানেজ’ করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জনমনে চাপা ক্ষোভ রয়েছে। ফলে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াল থাবা।
১.রাজু ওরফে কশাই রাজু নুরেরচালা বাজার ইয়াবা বিক্রি করে,২.গালকাটা রুবেল বোডগাড ইয়াবা বিক্রি করে,৩.মিদুলের স্ত্রী বোডগাড গাঁজা বিক্রি করে,৪.গাজী পারবেজ স্ত্রী বরইতলা বাজার গাঁজা বিক্রি করে,৫.পারভেজ খানেখোদা রোড় ভাটারা ইয়াবা ও গাঁজা বিক্রি করে,৬.মাককুল এর স্ত্রী বি ব্লক বালুর মাঠে গাঁজা বিক্রি করে,৭.রাজু ও মেরী পূবচল হতে এসে ফাশেরটেক এলাকায় ইয়াবা বিক্রি করে চলে জায়,৮.খোরশেদা বারীধারা জে ব্লকে গাঁজা বিক্রি করে,৯.চোচো জাকির নুরেরচালা বাজার ইয়াবা বিক্রি করে,১০.মোশা নুরেরচালা বাজার ইয়াবা বিক্রি করে,১১.ভাঙ্গাড়ীর বোন ছোলমাত ঢালীবাড়ীর মোড় গাঁজা ও ইয়াবা বিক্রি করে,১২.বাতেন এর স্ত্রী কহিনুর বোডগাড এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি করে,১৩.খালেক এর স্ত্রী ঢালীবাড়ি কাঁচাবাজার রোড ইয়াবা ও গাঁজা বিক্রি করে,১৪.আয়নাল খিলবাড়ীরটেক বরইতলা বাজার এলাকায় গাঁজা গাজা বিক্রি করে,
১৫.মিনু পোড়াবাড়ীগল্লি [গামকা] গাঁজা ও ইয়াবা বিক্রি করে, ১৬.লিলি বারীধারা জে ব্লক ইয়াবা বিক্রি করে।
বিশেষ করে যুব সমাজ ও শিক্ষার্থীদের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ।
একঘেয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জনমনে চাপা ক্ষোভ রয়েছে। ফলে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াল থাবা।
বিশেষ করে যুব সমাজ ও শিক্ষার্থীদের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকাবাসীর দাবি, যুব ও ছাত্র সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক বিক্রি বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সচেতন মহল মনে করেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি, এটি সকলের নৈতিক দায়িত্ব।
এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ মাজাহার জানান আমরা স্বল্প জনবল নিয়েই অভিযান অব্যাহত রেখেছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধানী রিপোর্ট থাকছে আগামীতে।