1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পল্টন এলাকায় বিশেষ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

পল্টন এলাকায় বিশেষ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

reporter শফিউল আলম
calendar প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশ এর অধীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পল্টন মডেল থানা এর সার্জেন্ট আহ পুলিশ বক্সে কর্মরত এসআই (নিঃ) তন্ময় কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়মিত অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী কার্যক্রম চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
পল্টন মডেল থানা পুলিশ জানায়, রাজধানীতে ছিনতাই ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com