1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
যৌতুক লোভী সৈনিক স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যার বিচার সুষ্ঠু তদন্ত ও ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে মানবিক কর্মকাণ্ডে ভোলাকোটে দৃষ্টান্ত স্থাপন করছেন মাঈনউদ্দিন মোল্লা ভুট্টু ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আসামিকে আদালতে প্রেরণের আবেদন তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বাউফলে মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা ৫২ বছরেও স্থায়ী ঠিকানা হয়নি চনপাড়া অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে ১০ থেকে ১৫ জন আহত বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, আনন্দে এলাকাবাসী ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক দুয়ারীপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ-মানববন্ধন যৌতুক লোভী সৈনিক স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যার বিচার সুষ্ঠু তদন্ত ও ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যৌতুক লোভী সৈনিক স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যার বিচার সুষ্ঠু তদন্ত ও ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

reporter মোঃ রেজাউল করিম
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নের মারিয়া গ্রামের মোহাম্মদ খলিলুর রহমান মন্ডল আদরের কন্যা তাসলিমা খাতুন তিশা হত্যার মামলা রেকর্ড, সুষ্ঠু তদন্ত বিচার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ২২ শে আগস্ট ২০২৬ বেলা ১২ ঘটিকায় তাসলিমার পিতা খলিলুর রহমান এর নেতৃত্বে এলাকার কয়েকশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। যৌতুক লোভী ও পরকীয়ার জের ধরে সৈনিক স্বামীর হাতে পরিকল্পিতভাবে নিজ মেয়ে তাসলিমা আক্তার তিশাকে হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিহত তাসলিমার বাবা মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে ভুক্তভোগী পরিবার, এলাকার নারী সমাজ ও সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সাদিকুল ইসলাম, সাজু মিয়া, ফরহাদ মন্ডলসহ অন্যান্য সম্মানিত ব্যক্তি বর্গ এই মানববন্ধনে বক্তব্য রাখেন।

নিহতের পিতা মোঃ খলিলুর রহমান জানান, আমার মেয়ে মোছাঃ তাসলিমা আক্তার তিশাকে ২১/০৭/২০২৩ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার দবিরপাড়া গ্রামের আনিসুরের পুত্র সাথে বিবাহ দেই। বিয়ের সময় ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয় যার মধ্যে দুই হাজার টাকা নগদ এবং ২ লক্ষ ৯৮ হাজার টাকা বাকি রাখা হয়। বিয়ের সময় প্রায় ২ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও স্বর্ণালংকার উপঢোক্ষণ হিসেবে
দেওয়া হয়। হাওলাত স্বরূপ তিন লক্ষ বিশ হাজার টাকা জুবায়দুর রহমান জমি ক্রয়ের কথা বলে খলিলুর রহমানের নিকট থেকে নিয়ে যায়।
বিয়ের পর থেকেই আসামীরা যৌতুকের জন্য আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০/১২/২০২৩ তারিখে আমার মেয়েকে নির্যাতনের শিকার হয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তায় মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কাগজে ডাক্তার “Domestic Violence” ও “Blunt trauma to head” শারীরিক এসাল্ট H/O পুলিশ কেস লেখা রয়েছে। তারপরও বিভিন্ন সময়ে ও তারিখে জোবায়দুর রহমান কর্তৃক তাসলিমা কে যৌতুকের দাবিতে এবং ঘর-সংসার করবে না মর্মে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। আরো উল্লেখ থাকে যে, জুবায়দুল এর বাবা চাচা এবং জুবায়দুর সালিশ দরবারে অঙ্গীকার করে বলেন যে যৌতুক দাবি করবেন না এবং তিশাকে শারীরিক ও মানসিক নির্যাতন না করে সুস্থ স্বাভাবিকভাবে সংসার করবেন মর্মে ঢাকায় নিয়ে যায়।
কিন্তু রহস্যজনক কারণে ঢাকায় থেকে যৌতুক লোভী পরকিয়া আসক্ত বহু নারী লোভী জুবায়দুর রহমান তাসলিমা কে তার বাড়িতে নিয়ে যায়।
এবং মৃত্যুর কয়েকদিন আগে তাকে বাড়ির সামনে রাতে পুকুর পাড়ে নিয়ে হত্যার হুমকি দেয় ও চেষ্টা করে।
বিষয়টি তাসলিমা কৌশলে প্রাণে বেঁচে তার বড়ো যা জাহাঙ্গীরের স্ত্রী কে জানান এবং মোবাইলে তার পিতা-মাতা এবং ভাইকে বিষয়টি অবগত করেন। ভুক্তভোগী খলিলুর রহমান এই প্রতিনিধিকে জানিয়েছেন,
এরপর গত ৩১/১২/২০২৫ তারিখ সকাল ৪:৪৫ মিনিটে আমার মেয়েকে আবারও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সকাল ৮.১৫ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।
তাসলিমা হত্যার সংবাদ জুবায়দুর রহমান সাড়ে ছয়টায় তার শশুর শাশুড়িকে মোবাইলে নিশ্চিত করেন।প্রশ্ন থেকে যায় হাসপাতালে মৃত্যুর সময়ের পূর্বেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাসলিমার স্বামী জোবায়দুর।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানান হাসপাতলে ভর্তি নেওয়ার সময়, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত সময়, সর্বোপরি লাশ ঠাকুরগাঁও থেকে বাবার বাড়ি মারিয়া গ্রামে দাফন কাফন এবং দোয়ার জেনেও জোবায়দুল এবং তার পরিবার অংশগ্রহণ করেনি । পোস্টমর্টেম রিপোর্টেম মাথায় ৪x৪ সে.মি. আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় ভুল্লী থানায় একটি অপমৃত্যু মামলা নং- ৩৭/২৫ রুজু হলেও ৮ মাস অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি নেই।

মানবন্ধনে খলিলুর রহমান মন্ডল ও বক্তারা আরও বলেন, স্বামী জোবায়দুর রহমান একজন সৈনিক যার সদস্য নং ১২৪৫২৯০, সৈনিক ডিএমটি এবং কিউবেক ৭ ফিল রেজিমেন্ট আর্টিলারি বর্তমান কর্মরত সাভার ক্যান্টমেন্ট এ তিনি দেশ সেবার নামে পরকীয়ায় লিপ্ত হয়ে যৌতুকের জন্য আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।

মানবন্ধন থেকে ৩ দফা দাবি জানানো হয়:ভুল্লী থানার অপমৃত্যু মামলা নং- ৩৭/২৫ কে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা হিসেবে রেকর্ড করতে হবে।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে ১৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে।
দোষী স্বামী জুবায়দুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এ তাসলিমার মা, ভাই-বোন সহ এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com