1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে মানবিক কর্মকাণ্ডে ভোলাকোটে দৃষ্টান্ত স্থাপন করছেন মাঈনউদ্দিন মোল্লা ভুট্টু ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আসামিকে আদালতে প্রেরণের আবেদন তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বাউফলে মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা ৫২ বছরেও স্থায়ী ঠিকানা হয়নি চনপাড়া অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে ১০ থেকে ১৫ জন আহত বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, আনন্দে এলাকাবাসী ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক দুয়ারীপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ-মানববন্ধন যৌতুক লোভী সৈনিক স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যার বিচার সুষ্ঠু তদন্ত ও ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক

reporter মোঃ আইয়ুব আনছারী ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ ৪২ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বিজিবি প্রশংসনীয়।

এই অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে অদ্য ২৩ আগস্ট ২০২৬, রাত ০১টা দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩৪ হতে আনুমানিক ৩.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর চৌরাস্তা এলাকা হতে নিম্নেবর্ণিত ০৫ জন আসামীসহ ৪৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোটরসাইকেল, ০৫টি মোবাইল ফোন এবং ০৮টি সীমকার্ড আটক করতে সক্ষম হয় ।

ক। মোঃ রাজু (৩৩), পিতা-মৃত আব্দুল সাত্তার, গ্রাম-মাধবপুর, পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
খ। শ্রী রতন কুমার রায় (৩২), পিতা-শ্রী রবিন্দহনাথ রায়, গ্রাম-ভররা, পোস্ট-সেতাবগঞ্জ, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
গ। উপম রায় (২৯), পিতা-ভুপাল চন্দ্র রায়, গ্রাম-মুর্শিদাহাট, পোস্ট-সেতাবগঞ্জ, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
ঘ। মোঃ রাকিব হোসেন (২৭), পিতা-মোঃ আকবর আলী, গ্রাম-বৈরচুনা, পোস্ট-চৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
ঙ। মোঃ সাখাওয়াত আলী (১৯), পিতা-মোঃ মহাসিন আলী, গ্রাম-দক্ষিণ মাধবপুর, পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালসহ পীরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাজায় ।

এবং গত ২২ আগস্ট ২০২৬, রাত ০৮ টা ৫০ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি কর্তৃক ঠাকুরগাঁও, পীরগঞ্জ উপজেলা সীমান্ত পিলার ৩৩৭/৬-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চন্দরিয়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি ।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য দশ লক্ষ একান্ন হাজার নয়শত টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com