1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে পরিবেশ ক্ষতির দায়ে অবৈধ সিসা তৈরি কারখানাকে লাখ টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার

ময়মনসিংহে পরিবেশ ক্ষতির দায়ে অবৈধ সিসা তৈরি কারখানাকে লাখ টাকা জরিমানা

reporter আরিফ রববানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা ও ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ মন্ডল কর্পোরেশন নামক কারখানাটিকে কারখানা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা।

পরিবেশ অধিদপ্তর সুত্র জানিয়েছে-পরিবেশক্ষতি করে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবৈধভাবে এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে বাজার জাত করনের ফলে কৃষিজমি ও পরিবেশসহ পশুপাখির ব্যাপকভাবে ক্ষতি করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট আইনের ধারা ৬(গ)-এর ব্যত্যয় ঘটিয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে মন্ডল কর্পোরেশন নামক কারখানাকে ১,০০,০০০ (এক লাখ)টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কারখানাটির সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তুলে এ সিসা গলানোর কারখানা। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো। এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমিসহ জীববৈচিত্র্য। কারখানাটি চরাঞ্চলে অবৈধভাবে প্রশাসনের চোখকে আড়াল করে নির্দ্বিধায় পরিচালনা করে আস ছিলো।

তিনি বলেন, এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, অবৈধ সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়তো পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় থেকে চলে আসছিল এই কারখানা। তিনি আরো বলেন, এলাকার জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com