1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজার-৪ আসনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে আতাউর রহমানের শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

মৌলভীবাজার-৪ আসনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে আতাউর রহমানের শুভেচ্ছা

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতাউর রহমান।
আতাউর রহমান কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সংগ্রামদলের সাবেক সভাপতি এবং ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই বিজয় শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের আস্থা ও ভালোবাসার ফলেই আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এই সম্মানজনক দায়িত্ব লাভ করেছেন।
তিনি আরও বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-স্বাস্থ্য খাতের সম্প্রসারণ এবং গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তার শেষে আতাউর রহমান নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com