1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীর আমিনুল কবিরের মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক বার্তা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

মুলাদীর আমিনুল কবিরের মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক বার্তা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ জুন, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ

এস এম জহিরুল ইসলামঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য, বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের কৃতি সন্তান ড, আমিনুল হক কবিরের মা ফজিলাতুন্নেছা গত শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি— রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি ৬ ছেলে ২ মেয়ের গর্বিত জননী। ১ জুন নিজ বাড়ীতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মুলাদীর বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্বার মাখফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ শোক বার্তা গণমাধ্যমে প্রেরন করা হয়।
এ ছাড়াও যারা ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন মুলাদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, মুলাদী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ ছত্তার খান, মুলাদী উপজেলা আঃ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মাইনুল আহসান সবুজ, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা ও মুলাদী উপজেলা আঃ লীগের সদস্য মোঃ মিজানুর রহমান, বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু, ঢাকাস্থ মুলাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা( ঢামুসাস) এর সভাপতি মোজাম্মেল হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদ।এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com