1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাবার গড়া লটকন বাগানে বদলে গেছে ভাগ্য, সচ্ছলতার মুখ দেখেছে ছেলে মতিউরের পরিবার সিদ্ধিরগঞ্জে ভূমি সেবায় ভোগান্তির অভিযোগ: এসিল্যান্ডের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন ঈশ্বরদীতে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণীজনকে সম্মান জানানো মানেই জাতির ভবিষ্যৎকে সমৃদ্ধ করা: চট্টগ্রামে মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি”র টহল জোরদার নালিতাবাড়ীতে বেহাল সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ নান্দাইল ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া দত্তেরহাটে গাজী কালুর ঐতিহ্যবাহী মঞ্চ নাটক, উপস্থিত ছিলেন এ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) সারাদেশের ন্যায় বান্দরবানেও উদ্বোধন হলো ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি

মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

reporter শরীফ কাইয়ূম, মুকসুদপুর
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (১৪ জুন) সকালে সাড়ে এগারোটায় উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার বহন করে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ, পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে, তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে পরিবারের সদস্যসহ বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদ সহ অনেকে।

গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়িতে ফিরে আসেনি। ৯ জুন শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে ১০ জুন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল( ৩৫ ) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com