1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সারাদেশের ন্যায় বান্দরবানেও উদ্বোধন হলো ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার রূপগঞ্জে ময়লার ভাগার উচ্ছেদ, সবুজায়নে নতুন দিগন্ত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা আমি গেরামের ছেলে-দেন কোদাল দেন: বৃক্ষ রোপণ কর্মসূচিতে গাজীপুরের ডিসি গাইবান্দায় মন্দির নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পুনরায় বিক্ষোভ মিছিল করেছে মুসলমান সম্প্রদায় কাহালুতে মাদকসহ চার ব্যক্তি আটক কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী দেওয়ানগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা পলিন

সারাদেশের ন্যায় বান্দরবানেও উদ্বোধন হলো ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি

reporter সাইফুল্লাহ ছিদ্দিকী, বান্দরবান
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

গত শনিবার (১৩ জুন) বন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা আয়োজিত পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত জাতীয় কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’- এর অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। তিনি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব উল্লেখ করে সরকারি উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাস্তবায়িত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি দেশের বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com