মাদারীপুরের দত্তেরহাট সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী গাজী কালুর মঞ্চ নাটক। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গাজী কালুর মতো ঐতিহ্যবাহী মঞ্চ নাটক আজ সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। দত্তেরহাটের মানুষের এই ব্যতিক্রমী উদ্যোগ আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। এটি শুধু একটি নাটক নয়, আমাদের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। দীর্ঘদিন পর সাধারণ মানুষ আবারও মঞ্চ নাটকের সেই চিরচেনা স্বাদ ফিরে পেল। আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। নাটকটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
ভয়েস ওভার সমাপ্তি: “বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দত্তেরহাট সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।”