1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
মুকসুদপুরে রোলার চাপায় পথচারী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

মুকসুদপুরে রোলার চাপায় পথচারী নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

মুকসুদপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় বিদ্যুৎ মন্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজানী ইউনিয়নের রাহুথড় বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রোলরা পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা রোলার ড্রাইভারকে আটক করে । ঘটনাস্থল উত্তপ্ত হলে মুকসুদপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত বিদ্যুৎ মন্ডল বেদগ্রারে শুশেন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ মন্ডল রাহুথড় বাজারের রাস্তার পাশে দাড়িয়ে ভ্যানে কাঠ তুলতেছিলো। এসময় ব্রিজের উপর থেকে আসা ফরিদপুরের এক ঠিকাদারের রোলার তাকে চাপা দেয়। চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোলার চাপায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com