1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মহিপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

মহিপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter মোহাম্মাদ কবির,পটুয়াখালী
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ

পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয়দের সহায়তায় বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লুকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেল্লু মহিপুর থানার আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে কৌশলে আল আমিন খলিফা (৪২) ও মো. রুমান (২২) নামে আরও দুজন পালিয়ে যায়। আল আমিন খলিফা নয়াপাড়া এলাকার আবদুল খালেক খলিফার ছেলে এবং মো. রুমান একই এলাকার আমির ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com