1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ভাঙ্গায় মসজিদ থেকে বেরিয়ে এনজিওকর্মীর মৃত্যু, উধাও মোটরসাইকেল ও টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুট ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে মাটিচাপা তিন দশকের বসতভিটা বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের ৮ বক্স ভ্যান, ৩০ ডাস্টবিন কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা লালমনিরহাটে আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

ভাঙ্গায় মসজিদ থেকে বেরিয়ে এনজিওকর্মীর মৃত্যু, উধাও মোটরসাইকেল ও টাকা

– দুর্ঘটনা, নাকি অন্য কিছু? তদন্তে পুলিশের নজর

reporter মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় মসজিদে আছরের নামাজ আদায় করে কিস্তির টাকা সংগ্রহে বের হওয়ার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও কাটছে না রহস্যের জট। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেল। পাওয়া যাচ্ছে না তার কাছে থাকা কিস্তির টাকাও। সবচেয়ে রহস্যজনক বিষয়—অজ্ঞাত এক ভ্যানচালক তাকে হাসপাতালে রেখে কাউকে কিছু না বলেই চলে যান।
নিহত এনজিওকর্মী আব্দুল তোহা (৩০) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার করিম মোল্লার ছেলে। তিনি টিএসএমএস নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন রায়পাড়া এলাকার মিনার মসজিদে আছর নামাজ আদায় করেন আব্দুল তোহা। নামাজ শেষে তিনি পূর্ব হাসানদিয়া এলাকায় সালমা নামের এক গ্রাহকের বাড়িতে কিস্তির টাকা সংগ্রহ করতে যান।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় এক ভ্যানচালক তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে রেখে ওই ভ্যানচালক দ্রুত সেখান থেকে চলে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরিবারের সদস্যরা পরবর্তীতে তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যু হয়।
মোটরসাইকেল গেল কোথায়?ঘটনার পর থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে নিহতের মোটরসাইকেল নিয়ে। দুর্ঘটনা হয়ে থাকলে মোটরসাইকেলটি কোথায়? তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালকই বা কে? তিনি কোথা থেকে আহত তোহাকে উদ্ধার করেছিলেন? হাসপাতালে রেখে কেন তিনি পরিচয় না দিয়ে চলে গেলেন?
এ ছাড়া নিহতের সঙ্গে থাকা কিস্তির টাকাও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা। ফলে ঘটনাটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সহকর্মীর বক্তব্য
টিএসএমএসের সহকর্মী রিয়াজ হোসেন বলেন,“আব্দুল তোহা রায়পাড়া মিনার মসজিদে আসরের নামাজ পড়ে পূর্ব হাসানদিয়ার সালমার বাড়িতে কিস্তির টাকা আনতে যান। এরপর কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তার মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে না। তার কাছে কিস্তির টাকা ছিল, সেই টাকাও পাওয়া যাচ্ছে না। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালককে শনাক্ত করা, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, মোবাইল ফোনের কললিস্ট ও লোকেশন যাচাই এবং নিখোঁজ মোটরসাইকেল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন বলেন,“ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।”এদিকে আব্দুল তোহার মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জোরালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com