1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
যাত্রাবাড়ী থানার অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলন: অন্যত্র অভিযান, বালির হাওরে’ নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লা মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাসের ভাতিজিকে আছাড়, আটক ইমন ‎পেট্রল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, হতাশ বাইকাররা সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক মানিকগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ১২ ড্রেজার ধ্বংস, স্টিলবডি ডুবিয়ে দেওয়া, জরিমানা ৫০ হাজার! কাশিয়ানী আর্মি ক্যাম্পের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

reporter আলমগীর রানা, বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম)
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বোয়ালখালী থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তাররা হলেন—পশ্চিম গোমদণ্ডী, ফুলতল এলাকার আবু তাহেরের ছেলে বেলায়েত হোসেন, শ্রীপুর এলাকার রতন তালুকদারের ছেলে মুন্না তালুকদার এবং একই এলাকার স্বপন তালুকদারের ছেলে সুজন তালুকদার।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলা করা হয়। মামলা নম্বর যথাক্রমে ৯২/২৬, ৯৩/২৬ ও ৯৪/২৬, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।

মোবাইল কোর্টের মাধ্যমে তিন আসামির প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

বোয়ালখালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com