1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ণ
পাউবো জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

নিউজ ডেস্ক

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ এ কথা জানিয়েছে।

এতে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমুহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

ভারতের গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সতর্কীকরন কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদী সমুহের পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমুহের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এই সময়ে এই অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যদুকাটার পানি সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদী মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমতে শুরু করেছে।

পূর্বাভাস কেন্দ্র আরো জানায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার ১৪ দশমিক ৮০ মিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ৬ দশমিক ৫৫ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে
দেশের নদ-নদী সমুহের ১০৯টি পয়েন্টের মধ্যে ৭০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৩৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি পয়েন্টে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com