আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬নং বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশা করছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আইন সম্পাদক শ্রী প্রতীক কিশোর চাকী, এলএলবি, এলএলএম (শিক্ষানবিশ), ঢাকা।
প্রতীক কিশোর চাকী বর্তমানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয়ভাবে তিনি সহ-সভাপতি পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। ইউনিয়নের বিভিন্ন সমস্যা, নাগরিকসেবা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
প্রতীক কিশোর চাকী বলেন, বিএনপির পক্ষ থেকে তাকে দলীয় মনোনয়ন ও সমর্থন দেওয়া হলে তিনি নির্বাচনে অংশ নিতে চান। জনগণের ভোটে নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিতকরণ এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তই তার কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তবে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন শেষ পর্যন্ত কে পাচ্ছেন, তা দলের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।