1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে সাংবাদিক কন্যা মরিয়মের প্রাথমিকে বৃত্তি লাভ, বিভিন্ন মহলের অভিনন্দন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

বিরলে সাংবাদিক কন্যা মরিয়মের প্রাথমিকে বৃত্তি লাভ, বিভিন্ন মহলের অভিনন্দন

reporter ​মোঃ লুৎফর রহমান,বিরল(দিনাজপুর)
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

দিনাজপুরের বিরলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে মোছাঃ মরিয়ম আক্তার নামে এক মেধাবী শিক্ষার্থী। সে বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এবং জাতীয় দৈনিক ‘বাংলার দূত’ পত্রিকার বিরল উপজেলা প্রতিনিধি মোঃ মুসলিম হক এর কন্যা। তার এই অভূতপূর্ব সাফল্যে পরিবারসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।
​পারিবারিক সূত্রে জানা যায়, মোছাঃ মরিয়ম আক্তার উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বর্তমানে সে কালিয়াগঞ্জ শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। বড় হয়ে সে একজন বিসিএস (BCS) ক্যাডার হয়ে দেশের সেবা করতে চায়।
​মরিয়মের এই মেধা অর্জনে এবং কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিরল প্রেস ক্লাব, স্থানীয় সুধীসমাজ এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। অভিনন্দনদাতারা আশা প্রকাশ করেন, মরিয়ম ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে মা-বাবা ও উপজেলার মুখ উজ্জ্বল করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com